বৃহস্পতিবার, ০১:১১ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

ফিলিস্তিনে হামলা: শের-ই বাংলা মেডিকেলের শিক্ষক, শিক্ষার্থীদের বিক্ষোভ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৩৫ বার পঠিত
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ফিলিস্তিনের ২৩ শিক্ষার্থীও অংশ নিয়েছে বলে উপাধ্যক্ষ জানান।ফিলিস্তিনে ইসরায়েলী বাহিনীর হামলা ও দখলদারিত্বের প্রতিবাদে বরিশাল নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসকরা। শিক্ষার্থীদের আয়োজনে বৃহস্পতিবার সকালে মেডিকেল কলেজের সামনে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশ নেয়া উপাধ্যক্ষ প্রফেসর ডা. জিএম নাজিমুল হক  বলেন, ফিলিস্তিনে নিরীহ মানুষের উপর হামলায় ইসরায়েলকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা সহযোগিতা করছে। যুদ্ধের আন্তর্জাতিক নিয়ম না মেনে এ হামলা ও দখলদারিত্ব মেনে নেওয়া যায় না।বাংলাদেশও এর প্রতিবাদ জানিয়েছে। কিন্তু মুসলিম বিশ্ব চুপ করে আছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। শিক্ষার্থীদের আয়োজনে আমরা সমর্থন জানিয়েছি। ফিলিস্তিনিদের পক্ষে শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা সব ধরনের সহায়তা করতে প্রস্তুত।”মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ফিলিস্তিনের ২৩ শিক্ষার্থীও অংশ নিয়েছে বলে উপাধ্যক্ষ জানান।
‘ফ্রি প্যালেস্টাইন, ইসরায়েলী দখল বন্ধ করো’ শিরোনামে অংশ নেয়া শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীদের হাতে নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে ব্যানার, ফিলিস্তিনিদের পতাকা ও বাংলাদেশের পতাকা দেখা যায়।এ সময় ‘বিশ্বের মুসলিম এক হও এক হও’, ‘সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও ছাত্রসমাজ’, ‘উই আর উইথ প্যালেস্টাইন’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’সহ বিভিন্ন শ্লোগান দেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. জাহিদ হাসান, ডা. আকবর কবির, ডা. রেজাউর রহমান, ডা. নূরুল হক, ডা. প্রবীর কুমার, ডা. আবুল হোসেন। এছাড়াও একই বিষয়ে বরিশাল নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com