শুক্রবার, ০৪:৪৭ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রীর কাছে জ্বালানি খাতে সহযোগিতা চাইলেন নসরুল হামিদ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৪২ বার পঠিত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড সফরকালে দেশটির উপপ্রধানমন্ত্রীর সাথে জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের চার সদস্যের একটি প্রতিনিধি দল ব্যাংককে জাতিসঙ্ঘ সম্মেলন কেন্দ্রে দেশটির উপপ্রধানমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পিরাপান সালিরাথাভিভাগার সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

দুই দেশের মধ্যে বিনিয়োগ, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা এবং বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহনে নিরাপদ লিথিয়াম ব্যাটারির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন নসরুল হামিদ।

তিনি বলেন, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন, জ্বালানি নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার অদূর ভবিষ্যতে উভয় দেশের জ্বালানি খাতের সার্বিক উন্নয়ন নিশ্চিত করবে।

থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী জ্বালানি সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, আলোচনার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বাড়াতে পারলে উভয় দেশ লাভবান হতে পারে।

থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল হাই, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী এবং থাইল্যান্ডের জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com