বুধবার, ০১:৩৬ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নয়াপল্টনে হাজারও নেতাকর্মীর ঢল

এস এম রুহুল আমিন (গৌরনদী):
  • আপডেট টাইম : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকা যুব সমাবেশ ডেকেছে জাতীয়তাবাদী যুবদল। এতে অংশ নিয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছে হাজার হাজার নেতাকর্মী।

সোমবার দুপুর ২ টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। সরেজমিনে দেখা গেছে, বেলা ১টায় লোকে লোকারণ্য হয়ে গেছে নয়াপল্টন। যুবদলের ঢাকার বিভিন্ন ইউনিট থেকে এসে নেতাকর্মীরা মিছিল নিয়ে এসেছেন সমাবেশে। তাদের হাতে রয়েছে খালেদা জিয়া, তারেক রহমানের ছবি সংবলিত ফেস্টুন। তারা খালেদা জিয়ার মুক্তির ও বিদেশ নিয়ে চিকিৎসার দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় এ সমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর রায়সহ জাতীয় নেতৃবৃন্দ।

এদিকে সমাবেশ ঘিরে নয়াপল্টনে এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com