বৃহস্পতিবার, ০২:৫২ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

প্রকাশ পেল টাইগার-৩-এর ট্রেলার, দেখা যায়নি শাহরুখকে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১২৩ বার পঠিত
বছরের শুরুতে ‘পাঠান’ এ একসঙ্গে এসে ঝড় তুলেছিল বলিউডের দুই খান। বছর শেষে আবারও একসঙ্গে আসছেন তারা। ‘টাইগার ৩’ সিনেমায় তাদের দেখতে অধীর আগ্রহে আছে দর্শক।

আজ সোমবার দুপুরে প্রকাশ করা হয়েছে দুই খানের এক সিনেমার ট্রেলার।

জানা গেছে, সিনেমাটি ১২ নভেম্বর মুক্তি পাচ্ছে। যদিও পূর্বে ঘোষণা করা হয়েছিল যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের  ‘টাইগার ৩’ শেষ পর্ব দিপাবলিতে মুক্তি পাবে। কিন্তু রহস্যজনকভাবে যশ রাজ ফিল্মস প্রোডাকশন সোমবার ‘টাইগার ৩’-সিনেমার মুক্তি তারিখ ঘোষণা করেছে ১২ নভেম্বর।সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত আদিত্য চোপড়ার যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের টাইগার ফ্যাঞ্চাইজির তৃতীয় পর্ব।

মাত্র ২ মিনিট ৫১ সেকেন্ডের জমজমাট অ্যাকশনে ভরপুর ট্রেলারটি সিনেমা নিয়ে বাড়িয়ে দিয়েছে দর্শকের কৌতূহল। সালমান খান বুঝিয়ে দিয়েছেন পর্দায় ঝড় তুলতে আসছেন তিনি। 

ধুন্ধুমার অ্যাকশন, রোমান্স ও উত্তেজনায় ভরপুর এই ট্রেলার এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে সবার চর্চায়। মাত্র দুই ঘন্টায় ৪০ লাখ দর্শক দেখে ফেলেছেন ট্রেলারটি।

এই সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। জানা গেছে, সিনেমায় শাহরুখের দৃশ্য ধারণ করতে ৩৫ কোটি রুপি খরচ করেছেন পরিচালক। কিন্তু ট্রেলারে শাহরুখকে দেখা যায়নি। শেষ দিকে দেখা গেছে ইমরান হাশমিকে। সিনেমায় খলচরিত্রে দেখা যাবে তাঁকে।
ট্রেলারে দেখা যায় টাইগারকে বিশ্বাসঘাতক বলা হচ্ছে। দেশ কিংবা পরিবার, যে কোনো একটিকে বাঁচাতে পারবেন, এমন কঠিন পরিস্থিতিতেও পড়তে দেখা গেছে টাইগারকে। এই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করে টাইগার তা বড় পর্দায় দেখা যাবে ১২ নভেম্বর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com