রবিবার, ১২:৪৪ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরে বাড়ির সামনে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২১৫ বার পঠিত
যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে উদয় শংকর বিশ্বাস (৪৫) নামে এক যুবলীগ নেতা খুন হয়েছেন। আজ সোমবার সকালে বাড়ির সামনে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। পরে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। উদয় উপজেলার পাঁচাকড়ি গ্রামের রঞ্জিত বিশ্বাসের ছেলে।

 

নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের সংস্কৃতি বিষয়ের প্রভাষক ছিলেন উদয়। এ ছাড়া তিনি বিশ্বাস পাঁচাকড়ি টেকেরঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বেও ছিলেন।

নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য বলেন, সকালে টেকেরঘাট থেকে বাজার করে নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন উদয় শংকর। বাড়ির কাছাকাছি পৌঁছলে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে।

এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে স্বজনরা উদ্ধার করে খুলনা ২৫০ শয্যার হাসপাতালে নেওয়ার পথে উদয় মারা যান। 

খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, মণিরামপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন ও মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনাস্থলে গেছেন। নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমি খুলনায় হাসপাতালে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারব।’ 

স্থানীয়রা বলছেন, সকালে পাঁচাকড়ি বৈকালি মোড়ে একটি চায়ের দোকানে দুই যুবক মোটরসাইকেলে এসে চা পান করেন। তাঁদের একজনের মাথায় হেলমেট ছিল। দোকানের লোকজন পরিচয় জানতে চাইলে তারা খুলনার ফুলতলা এলাকা থেকে এসেছেন বলে জানান।

অপরিচিত ওই দুই যুবকই যুবলীগ নেতাকে গুলি করে পালিয়ে গেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ধারণা করা হয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মোটরসাইকেল থেকে পড়ে গেছেন উদয়। পরে তাঁর দেহের ডান পাশে রক্ত দেখা যায়। টেকেরঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সম্প্রতি তিন কর্মচারী নিয়োগ হয়েছে। এ সংক্রান্ত বিরোধে উদয় খুন হতে পারেন বলে তারা ধারণা করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com