বৃহস্পতিবার, ০২:৫৩ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

নিজ বাসায় সস্ত্রীক খুন হলেন ইরানি পরিচালক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১২০ বার পঠিত

সস্ত্রীক খুন হয়েছেন ইরানি চলচ্চিত্র পরিচালক দারিয়ুশ মেহরজুই। রাজধানী তেহরান থেকে ৩০ কিলোমিটার দূরে করজ নামক স্থানে একটি ভিলায় থাকতেন তিনি। ১৪ অক্টোবর নিজ বাসাতেই খুন করা হয় ৮৩ বছর বয়সী এই পরিচালক ও তার স্ত্রী ভাহিদেহ মোহাম্মাদিফাকে।

দেশটির পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত খুনির পরিচয় জানা যায়নি। এর নেপথ্যে কে বা কারা রয়েছেন, সেই রহস্য উদ্‌ঘাটন করতে শুরু হয়েছে তদন্ত।

এবিসি নিইজ এর প্রতিবেদন অনুযায়ী, প্রখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক দারিয়ুশ মেহরজুই এবং তার স্ত্রীকে এক অজ্ঞাত হামলাকারী তাদের নিজ বাড়িতে ছুরিকাঘাতে হত্যা করেছে। এছাড়াও সংবাদমাধ্যমটি ইরানি সরকারি বার্তা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, ইরান সরকারের বিচার বিভাগের কর্মকর্তা হোসেন ফাজেলি জানিয়েছেন নির্মাতা দারিয়ুশ এবং তার স্ত্রী ভাহিদেহর গলায় ছুরির আঘাতে মৃত অবস্থায় পাওয়া গেছে।

ইরানের সত্তর দশকের উল্লেখযোগ্য পরিচালকের একজন মেহরজুই। দেশটির ছবিতে বাস্তববাদের অবতারণা করেছিলেন যারা, তাদের মধ্যে মেহরজুই অন্যতম। এ জন্য বারবার বিপাকেও পড়তে হয়েছে তাকে। আশির দশকে ইরানে বিপ্লবে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন মেহরজুই। দেশে নতুন সরকার গঠনের পরে শিল্প ও শিল্পীদের স্বাধীনতায় হস্তক্ষেপ না করা হলেও পরের দিকে পরিস্থিতি বদলে যায়।

তার পরিচালিত ছবির মধ্যে অন্যতম ‘হামুন’। এছাড়াও মেহরজুইয়ের বানানো সেরা ছবির তালিকায় রয়েছে—‘লেইলা’, ‘দ্য কাউ’, ‘সনতুরি’।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com