শনিবার, ০২:০১ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মহানবীকে কটূক্তি : হাওড়ার পর এবার ইন্টারনেট বন্ধ মুর্শিদাবাদে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ২১১ বার পঠিত

মহানবী সা:-কে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে ভারতের বিভিন্ন প্রান্তের মতোই গত কয়েক দিন ধরে অশান্ত হয়ে রয়েছে হাওড়া জেলা।

এর পাশাপাশি ছোটোখাটো অশান্তির খবর এসেছে রাজ্যের একাধিক প্রান্ত থেকে। এই ইস্যুতে এবার নতুন করে অশান্তির খবর আসতে শুরু করেছে মুর্শিদাবাদ জেলার কয়েকটি থানা এলাকা থেকে।

শুক্রবার সন্ধ্যাবেলা মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং বেলডাঙা থানা এলাকাতে কিছু জায়গাতে গণ্ডগোলের ঘটনা ঘটে। রাতের দিকে বেলডাঙা থানাতে হামলার ঘটনাও ঘটে।

শনিবার সন্ধ্যা থেকে অশান্তির খবর মিলেছে মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকাতে। দীর্ঘক্ষণ রেজিনগর বাসস্ট্যান্ড এলাকাতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ হয়ে থাকার পর পুলিশ অবরোধ তুলতে গেলে সেখানে পুলিশের উপর হামলা হয়। বিক্ষুব্ধ জনতাকে সরাতে সেখানে পুলিশকে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল ফাটাতে হয়। এই হামলার ঘটনাতে একাধিক পুলিশ কর্মীর আহত হওয়ার খবর মিলেছে।

নতুন করে যাতে মুর্শিদাবাদ জেলার অন্য থানা এলাকাতে অশান্তি না ছড়ায় তা সুনিশ্চিত করতে নবান্নের নির্দেশে জেলার বেলডাঙ্গা ১ এবং ২ নম্বর ব্লকে আজ থেকে ইন্টারনেট সেবা এবং ভয়েস ওভার ইন্টারনেট টেলিফোন ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করল রাজ্য প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই দুটি ব্লকের তিনটি থানা বেলডাঙা, রেজিনগর ও শক্তিপুরে আগামী ১৪ জুন পর্যন্ত ইন্টারনেট সেবা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রাখা হবে।

রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিবের জারি করা নির্দেশিকাতে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং গুজব ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য মুর্শিদাবাদের রেজিনগর, বেলডাঙা ও শক্তিপুর থানা এলাকাতে আগামী ১৪ তারিখ সকাল ৬টা পর্যন্ত সমস্ত রকম ইন্টারনেট সেবা বন্ধ রাখা হচ্ছে। যদিও ওই নির্দেশিকাতে বলা হয়েছে এসএমএস, ভয়েস কল ও সংবাদপত্রের উপর কোনোরকম নিষেধাজ্ঞা থাকছে না।
সূত্র : আজকাল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com