শুক্রবার, ০৪:১৮ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আসছে ডেডপুল ৩ ক্যাপ্টেন অ্যামেরিকা ৪ আসছে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

হলিউডের মার্ভেল সিরিজের জনপ্রিয় সিনেমা ‘ডেডপুল’ ও ‘ক্যাপ্টেন অ্যামেরিকা’। দুটি সিনেমারই জয়জয়কার চারদিকে। নতুন পর্বের কাজ শুরু হয়েছে বেশ আগেই। তবে হলিউড ধর্মঘটের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল শুটিং। ধর্মঘট শেষে আবারও তা শুরু হয়েছে। এর পরই মার্ভেলের পক্ষ থেকে এ দুটি ফ্র্যাঞ্চাইজির মুক্তির নতুন তারিখ জানানো হয়। জানা গেছে, আগামী বছর মুক্তি পাবে ডেডপুল ৩ ও ক্যাপ্টেন অ্যামেরিকা ৪।

ডেডপুল সিরিজের দুটি সিনেমা ইতোমধ্যে মুক্তি পেয়েছে। দুটি সিনেমাই দারুণভাবে দর্শক টেনেছে। এবার এ সিরিজের তৃতীয় পর্ব আসতে চলেছে। এবারের পর্বে সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে অ্যান্টিহিরোইন ইলেকট্রা চরিত্রটি। এ চরিত্র দিয়ে ফিরছেন হলিউড অভিনেত্রী জেনিফার গার্নার। ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘ইলেকট্রা’ সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। এরপর আর তাকে ভিলেন হিসেবে পাওয়া যায়নি। প্রায় ১৮ বছর পর আবারও ভিলেন চরিত্রে ফিরছেন তিনি। ডেডপুল ৩ সিনেমায় তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন। বলতে গেলে হলিউডের জনপ্রিয় দুই সুপারহিরোর বিপরীতে একাই লড়তে হবে তাকে। নির্মাতা শন লেভি পরিচালিত সিনেমাটি আগামী বছরের ৩ মে বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনা রয়েছে।

জেনিফার গার্নার ছাড়াও এ সিনেমায় বেশকিছু চমকের আভাস দিয়েছেন এই নির্মাতা। রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্যান ছাড়াও অভিনয় করবেন লেসলে উগ্যামস, এমা করিন, মরিনা ব্যাকারেন, টিজে মিল্যার ও টম হিডেলস্টোনের মতো তারকা। ধারণা করা হচ্ছে, এ সিনেমাটি আগের দুই পর্বের চেয়ে বেশি সাড়া ফেলবে।

এদিকে ক্যাপ্টেন অ্যামেরিকা ৪ সিনেমাটির এবারের পর্ব নির্মাণ করছেন জুলিয়াস ওনাহ। এর আগে সিনেমাটির তিনটি পর্ব নির্মাণ করা হয়। প্রথম পর্ব ২০১১ সালে মুক্তি পায়। যার নাম রাখা হয় ‘ক্যাপ্টেন অ্যামেরিকা : দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার’। এরপর ২০১৪ সালে ‘ক্যাপ্টেন অ্যামেরিকা : দ্য উইন্টার সোলজার’ এবং ২০১৬ সালে ‘ক্যাপ্টেন অ্যামেরিকা : সিভিল ওয়ার’ মুক্তি দেওয়া হয়। এবার আসছে চতুর্থ পর্ব। যার নাম রাখা হয়েছে ‘ক্যাপ্টেন অ্যামেরিকা : ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। সিনেমাটি ২০২৪ সালের ২৬ জুলাই মুক্তি দেওয়া হবে।

নতুন পর্বে প্রধান চরিত্রে দেখা যাবে অ্যান্থনি ম্যাকিকে। এ ছাড়া রয়েছেন হ্যারিসন ফোর্ড, রেসলিং তারকা সেথ রোলিনিংস, লিভ টেইলর, সিরা হ্যাশ, টিম ব্ল্যাক নেলসনের মতো তারকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com