শুক্রবার, ০৩:৫৭ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন কখনো হস্তক্ষেপ করে না : চীনা রাষ্ট্রদূত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৩১ বার পঠিত
কে বাংলাদেশের আসল বন্ধু আর কে বন্ধুত্বের নামে গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচনের অজুহাতে হস্তক্ষেপ করে তা বাংলাদেশিরাই জানে। যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে এ কথা বলেছেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (১১ অক্টোবর) ঢাকার সাভারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশের প্রতি চীনের অঙ্গীকার তুলে ধরেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।

একটি বিশেষ বিদেশি রাষ্ট্র নিজেকে বাংলাদেশের বন্ধু বলে দাবি করে। ওই রাষ্ট্রটি বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলেই যাচ্ছে। 

যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে চীনের রাষ্ট্রদূত বলেন, ইতিমধ্যে তারা (যুক্তরাষ্ট্র) একতরফা ভিসা বিধি-নিষেধ আরোপ করছে। এমনকি বাংলাদেশের জনগণের ওপর সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথাও বলা হচ্ছে।

 

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন কখনো হস্তক্ষেপ করে না। আমরা বরং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরো সফল হতে এবং স্থানীয় জনগণের জীবন-জীবিকার উন্নয়নে সহযোগিতা করতে চাই।’

ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশের আসল বন্ধু কে? জনগণই তা বলবে।’

দুপুর ১২টায় চীনা রাষ্ট্রদূত সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭০০ সেট ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তর করেন।

এই কিট ১৮ হাজার মানুষের কাজে লাগবে বলে বলে জানান তিনি। 

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস গত সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেছিলেন, নিয়ন্ত্রণহীন চীনের প্রভাব ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সার্বভৌমত্ব ও কৌশলগত স্বায়ত্তশাসনের জন্য হুমকি হয়ে উঠতে পারে। চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)’ উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির প্রতি কৌশলগত চ্যালেঞ্জ ছুড়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com