বৃহস্পতিবার, ১২:১০ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

গৌরনদী পৌর যুবলীগের ২ নেতা বহিষ্কার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৭২ বার পঠিত

বরিশালের গৌরনদী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আল আমিন হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ হাওলাদারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারের জেরে ৩ নেতাকে কুপিয়ে জখম করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া উপজেলা যুবলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার উপজেলা যুবলীগের বিশেষ সভায় সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার দায়ে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ হাওলাদারকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন উপজেলা যুবলীগের সভাপতি মো. আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব আলম।

আনিসুর রহমান বলেন, কসবায় যুবলীগের তিন নেতাকে কুপিয়ে আহত করাসহ সংগঠনবিরোধী কার্যকলাপের দায়ে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আহত নেতা ও তাদের স্বজনরা জানিয়েছেন, বহিষ্কৃত আল আমিন, রাশেদ ও তাদের সহযোগীরা গত ২৭ সেপ্টেম্বর কসবায় পিস্তল ও ধারালো অস্ত্র নিয়ে পৌর যুবলীগের সহসম্পাদক কাওছার ফকির (৩০), সাংস্কৃতিক সম্পাদক ইমাত খান (৩২) ও সদস্য রায়হান ফকিরের (৩০) ওপর হামলা চালায়। তারা কুপিয়ে তিন নেতাকে জখম করে।

আহত অবস্থায় স্বজনরা তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠিয়ে দেন। তারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com