শুক্রবার, ০৫:০৭ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ছবি ঘিরে গুঞ্জন, ভুল ভাঙালেন বিদ্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১১২ বার পঠিত

২০১২ সালে প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করেন অভিনেত্রী বিদ্যা বালান। বিয়ের পর প্রায় ১১ বছর কেটে গিয়েছে। অভিনেত্রী নিঃসন্তান বলেই জানতেন সকলে। তবে সম্প্রতি একটি বাচ্চা মেয়ের সঙ্গে তার ছবি ভাইরাল হয়। বিমানবন্দরে অভিনেত্রীর সঙ্গে সেই শিশুর ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগামাধ্যমে। ক্যাপশনে লেখা ছিল, মিষ্টি মেয়ের সঙ্গে বিদ্যা। তারপর থেকে শুরু জল্পনা। রটে যায় এক কন্যাসন্তান রয়েছে এই অভিনেত্রী। তবে এতদিন কেন নিজের সন্তানকে লুকিয়ে রাখলেন তিনি সেই নিয়ে চলছে বিস্তর কাঁটাছেড়া। শেষমেশ সত্য জানালেন খোদ বিদ্যা।

একটা সময় ছিল যখন বলি তারকারা তাদের বিয়ে থেকে সন্তান সবটা গোপনে রাখতেন। সেই ধারণা ছিল, ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনলে হয়তো জনপ্রিয়তা কমে যেতে পারে তারকার। সেই ধারণা অবশ্য পরে ভেঙেছেন শাহরুখ খান, কারিনা কাপুরের মতো তারকারা। তাদের সমসাময়িক হয়ে হঠাৎ নিজের সন্তানের কথা লুকালেন কেন অভিনেত্রী? কেউ প্রশ্ন করেন, বিদ্যা তার সন্তানকে এতদিন প্রকাশ্যে আনেননি কেন? কিন্তু সবটাই জল্পনা। কারণ এই প্রশ্নের মুখে অভিনেত্রীকে পড়তে হয় কেবল মাত্র এক ছবি শিকারির ভুল ক্যাপশন লেখার জন্য। বিদ্যা জানান, ওই বাচ্চা মেয়েটি তার বোনের মেয়ে। নাম ইরা। তার বোনের যমজ সন্তান এক ছেলে, এক মেয়ে। সম্পর্কে তাদের খালা হলেও এই দুই খুদে তার জীবনের লাইফলাইন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com