বৃহস্পতিবার, ০১:৪৭ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

ভারতে ফের করোনার প্রকোপ, এক দিনে আক্রান্ত ৮ হাজারের বেশি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২২৬ বার পঠিত

ভারতে আবারো চোখ রাঙাচ্ছে করোনা! সারা দেশে একদিনে আক্রান্ত হয়েছে আট হাজারের বেশি। দৈনিক সংক্রমণের শীর্ষে এসেছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে নতুন আক্রান্ত ৩ হাজার ৮১ জন। তার মধ্যে মুম্বাইয়েই নতুন আক্রান্ত এক হাজার ৯৫৬ জন।

ভারতজুড়ে কোভিডের সংক্রমণ ফের বাড়ার ফলে উদ্বেগ বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩২৯ জন। গত তিন মাসের মধ্যে এটি সর্বোচ্চ।

দৈনিক সংক্রমণ বাড়লেও, মৃত্যুর সংখ্যা শুক্রবারের তুলনায় কমেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। সেখানে শুক্রবার মৃতের সংখ্যা ছিল ২৪। সক্রিয় রোগীর সংখ্যা শুক্রবারের তুলনায় কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা ৪ হাজার ১০৩। ফলে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।

দৈনিক সংক্রমণের হার বা পজিটিভিটি রেটও শুক্রবারের তুলনায় কিছুটা বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, শনিবার দৈনিক সংক্রমণের হার ২.৪১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে মহারাষ্ট্রে। ২৩ জানুয়ারির পর ফের দৈনিক সংক্রমণের সংখ্যা দু’হাজারের কাছাকাছি পৌঁছেছে মায়া নগরীতে। সংক্রমণ বাড়তে থাকায় ফের মাস্ক বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার।

মহারাষ্ট্রের পরই রয়েছে কেরালা (২,৪১৫)। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি (৬৫৫)। তার পরে রয়েছে কর্নাটক (৫২৫)।

সূত্র : আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com