রবিবার, ০২:৫১ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সকালে চিড়া খেলে কী হয়?

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

চিড়া-দই কিংবা দুধ-কলা দিয়ে চিড়া খাওয়ার প্রচলন বেশ পুরনো। পেটের সমস্যা দেখা দিলে অনেকসময় পরিবারের বড়রা চিড়া খাওয়ার পরামর্শ দেন। সকালের নাশতায় অনেক বাড়িতেই এই খাবারটি খাওয়া হয়।

বর্তমানে স্বাস্থ্য সচেতন তরুণদের কাছে সকালের নাশতা হিসেবে পছন্দ ওটস, কর্ণফ্লেক্স, টোস্ট জাতীয় খাবার। তবে পুষ্টিবিদরা জানাচ্ছেন, যদি সকালে স্বাস্থ্যকর খাবারের কথা চিন্তা করেন তবে ওটস বা কর্ণফ্লেক্সের তুলনায় অনেকাংশেই এগিয়ে রয়েছে চিড়া। যাদের দুধ খেলে পেটে সমস্যা হয় তারা চিড়ার সঙ্গে দই মিশিয়ে খেতে পারেন।

সকালের নাশতায় চিড়া খাবেন কেন?

আগের রাতে ভারী খাবার খেয়ে পেটে গণ্ডগোল হয়েছে? সকালে কিছু খেতে ইচ্ছে করছে না। পেট ভার লাগছে? এমনটা হলে সকালের নাশতায় রাখতে পারেন দই-চিড়া। এতে পেট ঠাণ্ডা থাকবে।

ওট্‌স, কর্নফ্লেক্স, পাউরুটির মতো খাবারগুলো উপকারি হলেও ফাইবারের পরিমাণ থাকে বেশি। যাদের ফাইবার খেলে সমস্যা হয় তারা অনায়াসে চিড়া খেতে পারেন। চিড়া থাকা ফাইবার সহজপাচ্য। শিশু থেকে বয়স্ক সবাই এই খাবার খেতে পারেন।

দেহের জন্য প্রক্রিয়াজাত খাবার ক্ষতিকর। চিড়া প্রক্রিয়াজাত নয়। তাই এই খাবারের পুষ্টিগুণ থাকে অক্ষত। পাশাপাশি রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে চিঁড়ে।

দ্রুত মেদ ঝরাতে ভাত, রুটির মতো কার্ব কিন্তু শরীরে শক্তির জোগান দেওয়ার জন্য কার্বোহাইড্রেট তো প্রয়োজন। এক্ষেত্রে ডায়েটে রাখতে পারেন দই-চিড়া।

উচ্চ রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে বিভিন্ন খাবার খাওয়া মানা থাকে। তবে বহু চিকিৎসকই পথ্য হিসেবে রোগীদের চিড়া খাওয়ার পরামর্শ দেন। তাই চিড়া খেলে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ হওয়ার আশঙ্কা থাকে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com