শুক্রবার, ০৫:০৬ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

বিরিয়ানি খাচ্ছেন শ্রদ্ধা, তবে সেটি চিকেন কিংবা মাটনের নয়!

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১১৯ বার পঠিত

নানা পদের খাবার রেঁধে সেগুলোর ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বলিউড নায়িকা শ্রদ্ধা কাপুর। তবে এবার ডায়েট ভুলে ভেজ বিরিয়ানিতে ছবি পোস্ট করে খানিকটা শোরগোল তুলেছেন এই অভিনেত্রী। প্রশ্ন উঠতে পারে বিরিয়ানির ছবিতে এত শোরগোলের কি হলো?

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক খবরে জানা যায়, চিকেন কিংবা মাটন নয়, সবজি বিরিয়ানিতেই মন দিয়েছে শ্রদ্ধা। সেই ছবি সামাজিকমাধ্যমে প্রকাশ করতেই ভাইরাল হয়ে যায়। সেই বিরিয়ানিতে কোনো মাংস নেই। এটি কাঁচা কাঁঠাল দিয়ে তৈরি বিরিয়ানি!

শ্রদ্ধা যে খাবারের প্লেটের ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে মশলাযুক্ত ভাত প্লেটে বুন্দি রায়তা এবং আচারসহ পেঁয়াজের টুকরোও দেখতে পাওয়া যাচ্ছে। ছবির ক্যাপশনে শ্রদ্ধা লেখেন, ‘হ্যাঁ, নিরামিষাশীদেরও বিরিয়ানি আছে…। ’

শ্রদ্ধা জানিয়েছেন, তিনি যেটা খাচ্ছেন, সেটা নাকি কাঁঠাল বিরিয়ানি। সঙ্গে লেখেন, ‘এটা কিন্তু মোটেও পোলাও নয়।’ এর আগে শ্রদ্ধা কাঁঠাল খাওয়ার ছবিও ইনস্টাস্টেরিতে পোস্ট করেছিলেন।

যদিও সবজি বিরিয়ানি নিয়ে বহু তর্ক-বিতর্ক রয়েছে। অনেকেই মনে করেন সবজি বিরিয়ানি বলে আদৌ কিছু হয় না। বিষয়টা আসলে পোলাও। তবে নিরামিষভোজীদের দাবি কাঁঠাল বিরিয়ানিও মাংসের বিরিয়ানির মতোই সুস্বাদু হয়।

এর আগে ভারতের স্বাধীনতা দিবসের দিন শ্রদ্ধা কাপুর ইনস্টাগ্রামে তার খাবারের প্লেটের এক ঝলক শেয়ার করেছিলেন। সেখানে ছিল বেশ কয়েকটি ঐতিহ্যবাহী মহারাষ্ট্রের সুস্বাদু খাবার। সেখানে ছিল পুরী, ভাজি, বরণ ভাত, কচোরি, ক্ষীর এবং গাভার। শ্রদ্ধা খুব যত্ন সহকারে প্রতিটি খাবারের আইটেম তাদের নামসহ জানিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com