শুক্রবার, ০৩:০৫ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়। – জহির উদ্দিন স্বপন  গৌরনদীতে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা রেমিট্যান্স যোদ্ধা চালিকাশক্তি ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি

কুড়িগ্রামে বিএনপির ৪০ নেতাকর্মীর নামে মামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রলীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪০ নেতার্মীর নামে মামলা হয়েছে।

রবিবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ।

এর আগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী বাদী হয়ে উপজেলা বিএনপির ৪০ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন।

মামলার পর অভিযান চালিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন টুককে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি চলাকালে সদরের তিনকোনা মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষের ২০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, মামলার পর আমরা এরইমধ্যে একজনকে গ্রেপ্তার করেছি এবং বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com