বৃহস্পতিবার, ০১:৫৭ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

বিসিবির দায়িত্বে যাকে চাইলেন ওমর সানী

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১২৮ বার পঠিত

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কদিন বাকি। তবে ভারতে অনুষ্ঠেয় এবারের আসরের আগে বাংলাদেশ দলে ব্যাপক দ্বন্দ্ব দেখা দেয়। বিশেষ করে টাইগার স্কোয়াড থেকে ওপেনার তামিম ইকবালের বাদ পড়া অনেক আলোচনা-সমালোচনার সৃষ্টি করে। এরপর তামিম-সাকিব ইস্যুতে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে পুরো দেশ। অন্য শ্রেণি-পেশার মানুষের মতো দেশের বিনোদন জগতের তারকারাও এই আলোচনায় সামিল হয়েছেন।

এবার নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী দেশের ক্রিকেটকে বাঁচাতে বিসিবির দায়িত্বে সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী অথবা সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে আনার দাবি জানিয়েছেন।

আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই চিত্রনায়ক। পোস্টে সানী লিখেছেন, ‘ফুটবলের মতো ক্রিকেটের কবর হোক তা আমরা চাই না। তাই এখনো সময় আছে আল্লাহর ওয়াস্তে হয় সাবের হোসেন চৌধুরী কিংবা মাশরাফিকে দায়িত্ব দেওয়া হোক।’

গত ২৭ সেপ্টেম্বর তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে না রাখায় নির্বাচকদের কাপুরুষ আখ্যা দিয়েছিলেন ওমর সানী। সে সময় তিনি বলেছিলেন, ‘আপনারা যারা নির্বাচক, আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠত। আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকত তাহলে বলতাম, আমি পদত্যাগ করলাম। সরি একজন খেলোয়াড় তামিম ইকবাল।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com