শনিবার, ০৪:৪২ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নারীকে প্রকাশ্যে গুলি করে হত্যার পর পুলিশের আত্মহত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২২৫ বার পঠিত

দিনে-দুপুরে নারীকে গুলি করে হত্যার পর নিজের করা গুলিতে আত্মহত্যা করেছেন এক পুলিশ সদস্য। আজ শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পার্ক সার্কাস এলাকার বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী পুলিশ সদস্য বাংলাদেশ উপ-দূতাবাসের আউট পোস্টে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, শুক্রবার ওই নিরাপত্তাকর্মী বাংলাদেশ উপ-দূতাবাসের আউট পোস্টে কাজে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই পুলিশকর্মী মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। এ সময় তিনি ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালান। এরপর নিজের গলার কাছে গুলি করে আত্মহত্যা করেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই পুলিশের ছোড়া গুলি এক বাইক চালকের পিঠে লাগে। বাইকের পেছনে থাকা এক নারীর শরীরেও গুলি লাগে। এতে ওই নারী ঘটনাস্থলেই নিহিত হন। ওই নারী কোনো অ্যাপের মাধ্যমে মোটরসাইকেলটিতে চড়েছিলেন।

শুক্রবার পার্ক সার্কাস মোড়ে একটি সংগঠনের ডাকা কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ জমায়েত হয়েছিল। এর মধ্যে পুলিশ সদস্যের গুলির ঘটনা কলকাতায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com