বুধবার, ১১:০৭ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

কাঁচা না শুকনো, কোন ধরনের হলুদ খাওয়া উপকারী?

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭১ বার পঠিত

হলুদ স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এটা কমবেশি সবারই জানা। অনেক বিশেষজ্ঞরাও হলুদের প্রশংসায় পঞ্চমুখ। তাদের কথায়, এই ভেষজে এমন কিছু উপকারী উপাদান আছে যা একাধিক রোগব্যাধি থেকে শরীরেকে মুক্ত করতে সাহায্য করে। এ কারণে শরীর সুস্থ রাখতে নিয়মিত এই ভেষজ খাওয়া উপকারী।

তবে উপকারী হলুদ নিয়েও অনেকের মধ্যে কিছু বিভ্রান্তি রয়েছে। অনেকেই মনে করেন , গুঁড়া হলুদ বা শুকনো হলুদ খাওয়ার তুলনায় কাঁচা হলুদ খাওয়া বেশি উপকারী। তাই তারা নিয়মিত বিশেষজ্ঞের মতামত ছাড়াই কাঁচা হলুদ সেবন করেন।

শুধু তাই নয়, হলুদে কারকিউমিন নামক এমন একটি অনন্য অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা একাধিক ক্রনিক রোগের ঝুঁকি এড়াতে সাহায্য করে। তাই সুস্থ থাকতে নিয়মিত হলুদ খান।

হলুদে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট খারাপ কোলেস্টেরল বা এলডিএল-এর মাত্রা কমাতে কার্যকর ভূমিকা রাখে। এমনকী রক্তনালীতে প্লাক বা নোংরা জমতেও বাধা দেয় এই উপাদান। তাই নিয়মিত হলুদ খেলে হৃদরোগের ঝুঁকি কমে। হলুদে থাকা অ্যান্টিইনফ্লেমেটরি ক্যানসারের ঝুঁকিও কমায়। হলুদে নানা ধরনের অ্যান্টিডায়াবেটিক উপাদান রয়েছে যা রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এ কারণে ডায়াবেটিস রোগীরা নিয়মিত এই ভেষজ খেলে উপকার পাবেন। এমনকী সুগার প্রতিরোধ করতে চাইলেও রোজ হলুদ খেতে পারেন। এতে উপকার পাবেন।

ত্বকের উজ্জ্বলতা ফেরাতেও নিয়মিত খেতে পারেন এই ভেষজ। এছাড়া আইবিএস-এর মতো পেটের সমস্যা দূর করতেও হলুদ বেশ উপকারী।

কাঁচা না শুকনো হলুদ, কোনটা উপকারী?

বিশেষজ্ঞের মতে, কাঁচা হলুদ ও শুকনো হলুদের মধ্যে পুষ্টিগুণ বিবেচনা করলে কাঁচা হলুদকে কিছুটা হলেও এগিয়ে রাখতে হয়। কারণ হলুদ শুকিয়ে গেলে তাতে কারকিউমিনের পরিমাণ অনেকটাই কমে যায়। বিশেষ করে, রান্নায় ব্যবহৃত হলুদ গুঁড়োতে কারকিউমিনের মাত্রা থাকে খুবই কম। সেই তুলনায় কাঁচা হলুদে ভরপুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট মজুত রয়েছে। তাই স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত কাঁচা হলুদ খাওয়া অভ্যাস করুন।

দিনে কতটা হলুদ খাবেন?

একজন সুস্থ-সবল ব্যক্তি দিনে হাফ থেকে এক ইঞ্চি কাঁচা হলুদ চিবিয়ে খেতে পারেন। কিংবা সম পরিমাণ হলুদ ছোট ছোট করে কেটে নিয়ে পানি দিয়ে গিলে খেতে পারেন। এতে একাধিক উপকার পাবেন। তবে একবারে বেশি পরিমাণে হলুদ খাওয়া ঠিক নয়। তাতে টক্সিসিটির আশঙ্কা বাড়ে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com