শনিবার, ০৮:২৬ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

বরিশাল থেকে পিরোজপুর অভিমুখে চলছে বিএনপির রোডমার্চ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

সরকার পতনের এক দফা দাবিতে বরিশাল থেকে পিরোজপুর অভিমুখে রোডমার্চ শুরু করেছে বিএনপি। শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় বরিশাল বেলস পার্ক ময়দানে উদ্বোধনী সমাবেশ শেষে ঝালকাঠী পিরোজপুরের পথে শুরু হয় এ রোডমার্চ।

বরিশাল মহানগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে রোডমার্চের আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, বিএনপি নেতা মুজিবুর রহমান সারোয়ার, হারুনুর রশিদ, বিলকিস জাহান শিরিন, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

রোডমার্চ শুরুর আগেই লোকারণ্য হয়ে পড়ে বেলস পার্ক এলাকা। নেতা-কর্মীদের ঢল উপচে পড়ে ওই এলাকায়। রোডমার্চে বিপুল সংখ্যক নেতা-কর্মী বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল নিয়ে যোগ দেন।

রোডমার্চ শুরুর পর ঝালকাঠী হয়ে পিরোজপুরের দিকে এগিয়ে যায়। বরিশাল থেকে পিরোজপুর যাওয়ার পথে ঝালকাঠিতে দুটি পথসভা করার কথা রয়েছে।

রোডমার্চ শেষে পিরোজপুর শেয়ালকাঁটা ময়দানে সমাপনী সমাবেশ হবে। এতে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমানসহ পিরোজপুরের স্থানীয় নেতারা।

প্রসঙ্গত, ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, ৩ অক্টোবর ফরিদপুর বিভাগীয় রোডমার্চ, ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করবে বিএনপি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com