বৃহস্পতিবার, ১২:৫৫ পূর্বাহ্ন, ০১ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বেওয়ারিশ কুকুরের উৎপাত, চরম দুর্ভোগে গৌরনদী পৌরবাসী নাঠৈ মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান: অপরাধমূলক আচরণে যুবকের ৩ মাসের কারাদণ্ড গৌরনদী উপজেলা প্রশাসনের জনসচেনতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত  আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত উজিরপুরে আটিপাড়ায় ফের সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত  চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন, ব্যয় হবে ১৫,৮২৩ কোটি টাকা এয়ারবাস থেকেও ১০টি উড়োজাহাজ কিনবে সরকার, চুক্তি অক্টোবরে একযোগে ৬৮ এসিল্যান্ড প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি

সুখ স্বপ্নের দোলা-সৈয়দা সনিয়া আখতার অনন্যা

বিনোদন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৩৬০ বার পঠিত

সুখ স্বপ্নের দোলা

                 -সৈয়দা সনিয়া আখতার অনন্যা

 

দেখতে দেখতে কেটে যায় বেলা
নির্বোধ ভাবে তবু করি অবহেলা,
খেলা অখেলায় কেটে যায় দিন
তার মাঝে থেকে যায় সহস্র ঋন,

জীবনবোধ কয়জনেরই বা থাকে!
নিয়তি গুণে কি দোষ দিবে তাকে!
সুখের তরে ডিঙ্গিয়ে যেতে সীমানা
সবাই চায় অনন্ত সুখের ঠিকানা।

সুখের তরে হয়ে যায় যদি বিলীন
হবেনা তবু সুখস্পর্শে কিছু মলিন,
কিছু পেতে কিছুই যদি না হারায়
সুখ সেখানে অপূর্ণই থেকে যায়।

জীবন নামের এ ভব সাগরে তবে
আপন বলয়ে তুমি সুখি যখন হবে,
পর কি তখন আপন তোমার হবে
স্বার্থ হীন কেউ হয়না আপন ভবে।

যেতে যেতে অবশেষে বুঝে যখন
সব হারিয়ে নিঃস্ব হয়ে যায় তখন
কিছুই করার রবেনা আপন চিত্তে
মানুষ আঁটকা রয় নিয়েমের বিত্তে।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com