রবিবার, ১২:০৩ পূর্বাহ্ন, ১২ জুলাই ২০২৬, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল গৌরনদীতে সফর সফল করতে বার্থী ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা আগৈলঝাড়ার ফুলশ্রী গ্রাম প্রায় জনশূন্য, থানায় হামলার মামলায় গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে অধিকাংশ বাসিন্দা সিসিটিভি ক্যামেরা নিয়ে স্কুল-কলেজকে জরুরি নির্দেশনা পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি-স্পিকার হাফিজ উদ্দিন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন-হাসিনাকে আসিফ নজরুল পলাতক হাসিনা কেরানীগঞ্জে গ্রেপ্তার হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় নিয়ে জিম্মির অভিযোগ: সংবাদ প্রকাশের পর দেশে ফিরলেন সৌরভ, আত্মগোপনে আরিফ বাকি সব সরকার পালিয়ে যায়, হারিয়ে যায়, কিন্তু বিএনপি সরকার বারবার ফিরে আসে-তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

নতুন দিনের রাজনীতির জন্য অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

সরকার পরিচালনায় গত ১৫ বছর আওয়ামী লীগের ভূমিকায় বাংলাদেশে নৈতিক অধঃপতন এখন সর্বগ্রাসী রূপ নিয়েছে। ক্ষমতার উচ্চাসনে বসে থাকা হর্তাকর্তা ব্যক্তিদের অনর্গল মিথ্যা কথার দাপটে দেশ থেকে সত্য এখন প্রায় নির্বাসিত। সর্বত্র জেঁকে বসেছে হতাশা, অনিয়ম ও দুর্নীতি। কোথাও কোনো জবাবদিহিতা নেই। জনগণের ব্যবহৃত সড়ক নির্মাণে এক নম্বর ইটের বদলে তিন নম্বর ইট ব্যবহার হয়। রডের বদলে বাঁশ দিয়ে সরকারি উন্নয়ন কাজ হয়। পানি মেশানো ছাড়া বাজারে দুধ পাওয়া যায় না। মাপে-ওজনে কম এবং প্রতিটি জিনিসে ভেজাল। থানাগুলো এখন মিথ্যা ও গায়েবি মামলার ফ্যাক্টরি। কোর্ট-কাচারিতে সাধারণ মানুষ বিচার পায় না।

বর্তমান সরকারের শাসনামলে বাংলাদেশে ভোট ছাড়া মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি বানানো হয়। ব্যাংক ও শেয়ার মার্কেটে জনগণের টাকা হরিলুট হয়। গুম-খুনের তদন্ত ও বিচার হয় না। শিক্ষাপ্রতিষ্ঠানে নেই সহাবস্থান ও জ্ঞানচর্চা। শ্রমিকের নিরাপত্তা ও ন্যায্য মজুরি নেই। হাসপাতালে নেই গরিবের চিকিৎসা। কোথাও কারও নিরাপত্তা নেই। শুধু নেই আর নেই। আমরা এখন যেন এক সর্বগ্রাসী নেই রাজ্যের বাসিন্দা। এমন একটা সময়ের মুখোমুখি আমরা কেন হলাম? এর জন্য কে দায়ী? বিরোধীরা মনে করে, সরকার পরিচালনায় ভুল নীতি গ্রহণ এবং দমনপীড়নের মনোভাব পোষণ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্নীতিগ্রস্ত প্রতিহিংসাপরায়ণ ও অসৎ রাজনীতিবিদ ক্ষমতায় না থাকতে পারলে দেশের জনগণ রক্ষা পাবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে লুটেরাদের সঙ্গে দেশপ্রেমিক, ত্যাগী ও নিঃস্বার্থ রাজনীতিবিদদের পার্থক্য বোঝার মেকানিজম সহজ করে দিতে পারলে টেকসই সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে।

দুই. আওয়ামী লীগের রাজনীতি এখন অবৈধ পথে টাকা রোজগারের হাতিয়ারে পরিণত হয়েছে। গত ১৫ বছরের বেশিরভাগ রাজনীতিবিদ জনসেবা ও মানুষের কল্যাণ চিন্তা বাদ দিয়ে ব্যক্তিস্বার্থ আদায়ের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এমনকি কিছু রাজনীতিবিদ দলের কর্মী, সমর্থকদের নীতি আদর্শের বদলে স্বার্থের চিন্তায় ব্যস্ত রেখেছেন। বাংলাদেশের নিরঙ্কুশ মানুষ এখন সৎ নেতৃত্ব খুঁজছে। যারা সততার পথ আঁকড়ে ধরবে তারাই আগামীর বাংলাদেশে নেতৃত্বে দেবে। কারা কারা অসৎ পথে চলছে এবং যারা যারা দেশ, জাতি ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করছে তাদের কর্মকাণ্ড যেন কর্মী, সমর্থক ও জনগণ সহজে জানতে পারে; তার জন্য অটোমেটিক একটি মেকানিজম প্রয়োজন। স্বার্থপর এবং নিঃস্বার্থ মানুষের পার্থক্য জানা ও বোঝার বিষয়ে জনগণ এবং কর্মীদের আগ্রহী করতে হবে। নিঃস্বার্থ রাজনৈতিক কর্মীর অহংকার থাকে না। কিন্তু কিছু স্বার্থপর রাজনৈতিক নেতা দেখা যায়, যারা অহংকার ও ক্ষমতার দাম্ভিকতা দেখানোর পরও লজ্জিত না হয়ে জিদ করে বলবে, যা করেছি ভালো করেছি। এ অহংকারীদের চিহ্নিত করে রাজনীতি থেকে তাদের গুডবাই জানাতে হবে।

তিন. বাংলাদেশ রাজনৈতিকভাবে এক দুর্যোগপূর্ণ যুগসন্ধিক্ষণে পড়েছে। দুর্নীতি, লুটপাট, স্বজনপ্রীতি আর কর্তৃত্ববাদ সমাজের প্রতিটি গণতান্ত্রিক স্তম্ভ ধ্বংস করে ফেলেছে। এখন প্রয়োজন নতুন করে নির্মাণ। প্রয়োজন দেশপ্রেমিক মানুষের রাজনীতি। রাজনীতিবিদরা দেশপ্রেমিক এবং দরদি হলেই পাল্টাবে সমাজ, পাল্টাবে রাষ্ট্র, বদলে যাবে রাজনীতি। মনে রাখতে হবে রাজনীতি কোনো লাভজনক ব্যবসা নয়। গণমানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিই নতুন দিনের স্বপ্ন। সমাজের প্রতিটি স্তরে দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা হলেই সত্যিকারের বৈষম্য ও জুলুম থেকে বাংলাদেশ মুক্তি পাবে। বিএনপিসহ বিরোধী দলগুলো মিলে বাংলাদেশ থেকে লুটেপুটে খাওয়ার রাজনীতির অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের লড়াই করছে। দেশে গণতন্ত্র, সুষ্ঠু ভোটের আয়োজন ও জনগণের মৌলিক অধিকার সুরক্ষার জন্য সংগঠন ও রাজনীতিতে দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।

লেখক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com