বুধবার, ০১:০৭ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বরিশালে ৪১টি মুঠোফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১৭০ বার পঠিত

বরিশালে হারিয়ে যাওয়া ৪১ টি মুঠোফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এ নিয়ে গত ৯ মাসে ১৬১ টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ।

গত এক মাসে বরিশাল জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ও আইসিটি শাখা তথ্য প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ৪১ টি মোবাইল ফোন উদ্ধার করে।

মঙ্গলবার সকাল ১১ টায় বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ৪১টি ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম।
হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে পুলিশকে সাধুবাদ জানিয়েছেন তারা।

উদ্ধারকৃত ফোন হস্তান্তরকালে পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম বলেন, ফোনগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয়েছে। যারা ফোনগুলো চুরি বা ছিনতাই করেছে তারা বিভিন্ন স্থানে বিক্রি করেছে। তাই প্রকৃত চোর বা ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com