মঙ্গলবার, ০৫:০৮ পূর্বাহ্ন, ০৯ জুন ২০২৬, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ক্যালিফোর্নিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৪

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২৪১ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার বিকেলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে অ্যারিজোনার সীমান্তবর্তী ইম্পেরিয়াল কাউন্টিতে বিমানটি বিধ্বস্ত হয়।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মুখপাত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত সামরিক বিমানটি একটি এমভি-২২বি অসপ্রে এয়ারক্রাফট। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর থার্ড মেরিন এয়ারক্রাফট উইং এই বিমানটি পরিচালনা করে থাকে।

থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের মুখপাত্র কর্পোরাল সারাহ মার্শাল জানিয়েছেন, বিধ্বস্ত এই বিমানে কোনো পারমাণবিক পদার্থ ছিল না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com