শনিবার, ০৫:৩৩ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সিসিটিভি ক্যামেরা নিয়ে স্কুল-কলেজকে জরুরি নির্দেশনা পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি-স্পিকার হাফিজ উদ্দিন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন-হাসিনাকে আসিফ নজরুল পলাতক হাসিনা কেরানীগঞ্জে গ্রেপ্তার হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় নিয়ে জিম্মির অভিযোগ: সংবাদ প্রকাশের পর দেশে ফিরলেন সৌরভ, আত্মগোপনে আরিফ বাকি সব সরকার পালিয়ে যায়, হারিয়ে যায়, কিন্তু বিএনপি সরকার বারবার ফিরে আসে-তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ১৩ জুলাই সফর সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

কারও ঘরে প্রবেশ করার আগে সালাম দেওয়া ও পরিচয় জানানোই ইসলামের শিক্ষা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

অনেকে কারও বাসা বা অফিসে অনুমতি ছাড়াই ঢুকে যান। কারও ঘরে প্রবেশ করার আগে সালাম দেওয়া ও নিজের পরিচয় জানানোই ইসলামের শিক্ষা। নিজেদের বাড়ি ছাড়া যে কারও বাড়িতে ঢোকার জন্য অনুমতি নিতে হয়।

পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘হে বিশ্বাসীগণ! তোমরা নিজেদের বাড়ি ছাড়া অন্য কারও বাড়িতে বাসিন্দাদের অনুমতি না নিয়ে এবং তাঁদের সালাম না দিয়ে প্রবেশ কোরো না। এটাই তোমাদের জন্য শ্রেয়, যাতে তোমরা সাবধান হও।’

ইসলামের এই শিক্ষা মানতে হলে কারও ঘরের সামনে দাঁড়িয়ে প্রথমে সালাম দিতে হবে। এর পর ঘরে প্রবেশের অনুমতি চাইতে হবে। অনুমতি না পেলে কারও ঘরে প্রবেশ করা অসৌজন্য। এর চেয়ে ফিরে যাওয়া ভালো ও সম্মানজনক। কারও ঘরে প্রবেশ করা যাবে কিনা, তা সম্পূর্ণভাবে ওই ঘরের বাসিন্দাদের অনুমতির ওপর নির্ভর করে।

সাহাবিদের জীবনী পড়লে দেখা যায়, সাহাবিরা ঘরের মালিক বের হয়ে না আসা পর্যন্ত ওই ঘরে প্রবেশের অনুমতি চাইতেন না। এই ছিল তাঁদের আদব ও শালীনতা। কারও বাড়ির সামনে গিয়ে প্রবেশের অনুমতির জন্য দাঁড়িয়ে থাকতে হলে দরজার ঠিক সোজাসুজি দাঁড়ানও সমীচীন নয়। দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরে তাকানোর চেষ্টাও করা উচিত নয়।

ব্যক্তিগত গোপনীয়তা সম্পর্কে আল কোরআনে বলা হয়েছে, ‘হে বিশ্বাসীগণ, তোমাদের অধিকারভুক্ত দাসদাসীরা ও তোমাদের মধ্যে যারা বয়ঃপ্রাপ্ত হয়নি তারা যেন তোমাদের ঘরে প্রবেশ করতে তিনটি সময়ে অনুমতি নেয়—ফজরের নামাজের পূর্বে, দুপুরে যখন তোমরা বিশ্রামের জন্য কাপড়চোপড় আলগা করো তখন, আর এশার নামাজের পর। এ তিন সময় তোমাদের গোপনীয়তা অবলম্বনের সময়। এ তিন সময় ছাড়া অন্য সময়ে বিনা অনুমতিতে প্রবেশ করলে তোমাদের জন্য ও তাদের জন্য কোনো দোষ নেই। তোমাদের এক–কে তো অপরের নিকট যাতায়াত করতেই হয়। এভাবে আল্লাহ তোমাদের কাছে তাঁর নির্দেশ স্পষ্টভাবে বয়ান করেছেন। আল্লাহ সর্বজ্ঞ তত্ত্বজ্ঞানী। আর তোমাদের সন্তানসন্ততি বয়ঃপ্রাপ্ত হলে তারাও যেন তাদের বয়োজ্যেষ্ঠদের অনুমতি চায়। এভাবে আল্লাহ তোমাদের জন্য তাঁর নির্দেশ স্পষ্টভাবে বয়ান করেন। আল্লাহ সর্বজ্ঞ, তত্ত্বজ্ঞানী।’ (সূত্র: সুরা নুর, আয়াত ৫৮-৫৯, কোরানশরিফ: সরল বঙ্গানুবাদ, মুহাম্মদ হাবিবুর রহমান, প্রথমা প্রকাশন ২০২০)

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com