রবিবার, ১১:৪৬ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আধুনিক তথ্য কমপ্লেক্সের মাধ্যমে তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জমি জমা বিরোধ গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে: মুখ্য সচিব যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে: মুখ্য সচিব গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন জমি জমা বিরোধ গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন ডিগ্রিতে ভর্তি শুরু আজ, আবেদন করবেন যেভাবে

কর্মসংস্থান ব্যাংকের ৯৭ পদের লিখিত পরীক্ষার ফল ও মৌখিকের তারিখ প্রকাশ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩৩৬ বার পঠিত

রাষ্ট্রীয় মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান কর্মসংস্থান ব্যাংকের সহকারী অফিসার (সাধারণ) ও সহকারী অফিসার (ক্যাশ) পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাশাপাশি নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। ব্যাংকটির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মসংস্থান ব্যাংকে সহকারী অফিসার (সাধারণ) পদে ৪৫টি ও সহকারী অফিসার (ক্যাশ) পদে ৫২টিসহ সর্বমোট ৯৭টি শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য এমসিকিউ ও লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৩০৪ জনকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে। চলবে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত।

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি জানতে এই ওয়েবসাইট ও কর্মসংস্থান ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর এখানে দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com