শনিবার, ১০:০৭ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

বিএনপির ১১৪ নেতাকর্মীসহ অজ্ঞাত ৭০০ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত শনিবার (১৯ আগস্ট) বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ-যুবলীগ-বিএনপির ত্রিমুখী সংঘর্ষে হয়। বিএনপির অভিযোগ, নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে ওদিন বিকেলে মহাসড়কে পদযাত্রা নিয়ে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশ ও যুবলীগ কর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। সেই ঘটনায় গতকাল রাতে মামলা করেছে। যেখানে বিএনপির ১১৪ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাত আসামি হিসেবে আছে আরও ছয়শ থেকে সাতশ জন।

সোনারগাঁ থানায় করা বিস্ফোরক দ্রব্য আইনের এ মামলার বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ওই থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ। তিনি বলেন, ‘এ মামলায় এজাহারনামীয় দুজন এবং সন্দেহভাজন হিসেবে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।’ রোববার রাতে মামলার পর অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানান তিনি।

আহসান উল্লাহ আরও জানান, সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ এই মামলার বাদী। মামলায় অভিযোগ—আসামিরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা সৃষ্টি করে যান চলাচলে বিঘ্ন ঘটিয়েছেন ও সরকারি কাজে বাধা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com