শনিবার, ০৮:৫৮ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

ছাত্রদল নেতাদের মুক্তি দিতে বিএনপির ৪ ঘণ্টার আল্টিমেটাম

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৪০ বার পঠিত

শুক্রবারের গণমিছিলের পর ছাত্রদলের গ্রেফতার ছয় কর্মীকে মুক্তি দিতে সরকারকে ৪ থেকে ৬ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৯ আগস্ট) নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রা কর্মসূচির আগে দেওয়া বক্তব্যে তিনি এ আল্টিমেটাম দেন।

মির্জা ফখরুল বলেন, ‘গতকালের গণমিছিল পরবর্তী ছাত্রদলের ৬ কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, আগামী ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে তাদের মুক্তি দেওয়া না হলে তার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বেগম জিয়াকে মিথ্যা মামলায় আটকে রেখ গৃহবন্দি করে রেখেছে সরকার। তাকে যে মামলায় দণ্ড দেয়া হয়েছে, সেই একই মামলায় আওয়ামী লীগের চার-পাঁচজন মন্ত্রীর মামলা তুলে নেয়ার পাশাপাশি এখনও মন্ত্রী আছেন।’

তিনি বলেন, ‘বেগম জিয়াকে মুক্তি দিতে হবে, সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। অন্যথায়, বন্দি অবস্থায় বেগম জিয়ার কিছু হলে তার দায় দায়িত্ব হাসিনা সরকারকেই নিতে হবে।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে এ পদযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়েছে। পদযাত্রায় অংশ নিতে নয়াপল্টনে জড়ো হয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে শান্তিনগর, মালিবাগ ও মগবাজার মোড় পর্যন্ত এ পদযাত্রা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com