শনিবার, ০৯:০০ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে লিফলেট বিতরণ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ‘সুচিকিৎসার’ দাবিতে রাজধানীতে লিফলেট বিতরণ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড় ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে লিফলেট বিতরণ শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘সুস্থ খালেদা জিয়া হেঁটে জেলখানায় ঢুকল, আর অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নেওয়া হলো। শতবার বলার পরও সুচিকিৎসার ব্যবস্থা করেনি সরকার।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘ক্ষমতাকে চিরস্থায়ী করতে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে সরকার। যার কারণে তাঁকে বন্দী রেখেছে। তারেক রহমানকে নির্বাসিত রাখা হয়েছে। তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকেও সাজা দেওয়া হয়েছে। কোনো লাভ নেই, বিএনপির প্রতিটি নেতাকর্মী জিয়া পরিবারের সদস্য। কতজনকে কারাগারে নেবেন।’

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জাসাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, লিটন মাহমুদ, সেকেন্দার কাদের, মহানগর সদস্য, ফরহাদ হোসেন, আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান, মহানগর দক্ষিণ বিএনপি নেতা খতিবুর রহমান খোকন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, দক্ষিন জাসাসের যুগ্ম আহ্বায়ক মাহফুজ কবির মুক্তা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com