শুক্রবার, ০৪:৪৫ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই, পদোন্নতির আশায় শিক্ষকরা কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন গৌরনদী পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথমবার বানিয়াশুরীতে সড়কবাতি চালু  গৌরনদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী   পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

আমরা প্রতিযোগিতা ভয় পাই, আমাদের আত্মবিশ্বাস নাই- কাজী শামীম হাসান

কাজী শামীম হাসান:
  • আপডেট টাইম : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২৭২ বার পঠিত

পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও যোগ্যতাকে একপাশে রেখে অন্যের চরিত্রহরণ বা নিচু দেখানোর মাধ্যমে আমরা জিততে চাই। কারন আমাদের জিততেই হবে, কারন আমরা প্রতিযোগিতা ভয় পাই, কারন আমাদের আত্মবিশ্বাস নাই, কারন আমাদের ধৈর্য নাই, কারন আমাদের বিশ্বাস নাই, কারন আমরা কাজে নয় পদে বিশ্বাসী, কারন আমরা যোগ্যতার কদর করি না, কারন আমরা তোষামদি পছন্দ করি।

সিনেমা হলের জাতীয় সংগীত ছাড়া আমাদের মধ্যে আর কোন জাতীয়তা বোধ আছে বলে মনে হয়না, মনে হবেই বা কেন? এখন আর অন্য দেশকে শোষণ করতে হয় না। আমরাই আমাদের নিজেদেরকে শোষণ করে অন্য দেশকে সমৃদ্ধ করতে ব্যস্ত।

কেনই বা করবো না! ছোটবেলা থেকেই তো দেখে আসছি কিভাবে নিজেদের মানুষকে ঠকাতে হয় গরিব মানুষকে শোষণ করতে হয় এবং ছোটবেলা থেকে জানানো হয় টাকা থাকলে সবকিছুই তোমার পকেটে থাকবে যেখানে শিক্ষার উদ্দেশ্য টাকা অর্জন! সৎ বা যোগ্য হিসেবে নিজেকে গড়ে তোলা না। কবে হবে এই অবস্থার পরিবর্তন?

জানিনা, তবে খুব সহসা না তা বলতে পারি, যেখানে শিক্ষিত ব্যক্তিরা আজ অশিক্ষিত টাকাওয়ালা শ্রেণীর কাছে পিষ্ঠ, নিগৃহীত, নির্যাতিত ও অপমানিত তাই তারা আজ কথা বলে না। শিক্ষিত মানুষের বুদ্ধিদীপ্ত কথা অজ সমাজ থেকে প্রায় হারিয়েই গেছে! হয়তোবা কোন এক সময় ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মতো প্রাকৃতিক বা সামাজিক উপায়ে কোনভাবে একটি বিপ্লবের মাধ্যমে আবার পরিবর্তন ঘটবে এবং যেখানে মানুষ তার সৃষ্টিকর্তার দেওয়া বিবেক ও বুদ্ধিকে কাজে লাগাবে।

এবং আমরা আমাদের সন্তানদেরকে ফার্স্ট হওয়ার জন্য পড়তে না বলে জ্ঞান অর্জনের জন্য পড়তে বলব। কাউকে ছোট করা বা কারো উদ্দেশ্য নয় আমার দৃষ্টিতে বর্তমান সামাজিক অবস্থা তুলে ধরার সামান্য চেষ্টা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com