শনিবার, ০৬:৩৮ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

বিএনপি নেতা সালাহউদ্দিন গ্রেপ্তার

সময়ের কন্ঠধ্বনি ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

বৃহস্পতিবার (৩ আগস্ট) ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপির ডাকা ২৮ জুলাইয়ের সমাবেশের কোনো অনুমতি ছিল না। সমাবেশের দিন বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। দুটি মামলায় সালাহউদ্দিন আহমেদ প্রধান আসামি। দুই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে সালাহউদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ী (হানিফ উড়ালসড়ক সড়ক) থেকে তার বাবাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও জানান, আদালত থেকে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে সালাহউদ্দিন আহমেদকে যাত্রাবাড়ী থেকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়। এখনও পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com