বৃহস্পতিবার, ০৮:১৪ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১৭

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১৩১ বার পঠিত

ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুর পড়ে শিশুসহ ১৭ জন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, বাশার স্মৃতি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস পিরোজপুরের মঠবাড়িয়া থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়।

খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে। তাদের ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে শিশুসহ ১৭ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক আবুয়াল হাসান। দুর্ঘটনায় আরো ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। খবর পেয়ে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ও অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com