বৃহস্পতিবার, ০৮:৫৫ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মুলাদীতে পবিত্র ফাতেহা -ই- ইয়াজদাহম পালিত  আড়িয়াল খাঁর ভাঙনে গৌরনদীতে দুই বছরে ৪০ পরিবার নিঃস্ব এক মাসে বিলীন পাঁচ বসতভিটা, ঝুঁকিতে স্কুলের সড়ক-ব্রিজ গৌরনদীতে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘ চায়না দুয়ারী’ জাল, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য  উখিয়ায় পাহাড় কাটায় বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২ খুলনায় চাঞ্চল্যকর শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় গ্রেপ্তার ৩ দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ১১ ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রচারণা ভিত্তিহীন যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা তেলের দাম কমল

জামিন পেলেন ফজলে এলাহী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ২৮২ বার পঠিত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাঙ্গামাটির সাংবাদিক ফজলে এলাহীকে জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুর দেড়টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা বেগম মুক্তা তাকে জামিন দেন। এর আগে সকাল সোয়া ৯টার দিকে তাকে আদালতে তুলে জামিনের আবেদন করা হয়।

জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী মুক্তার আহমেদ। তিনি বলেন, ফজলে এলাহীর বিরুদ্ধে যে ধারায় মামলা হয়েছে তা জামিন পাওয়ার যোগ্য। জামিন আবেদন করার পর আজ আদালত তা মঞ্জুর করেন।

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফজলে এলাহীকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। তিনি স্থানীয় দৈনিক ‘পার্বত্য চট্টগ্রাম পত্রিকা’ ও অনলাইন পোর্টাল ‘পাহাড় টোয়েন্টিফোর’ ডটকমের সম্পাদক। এ ছাড়া দৈনিক কালের কণ্ঠ এবং এনটিভির রাঙামাটি প্রতিনিধি হিসেবেও কাজ করেন তিনি।

কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, ২০২১ সালে ফজলে এলাহীর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মামলার বাদী রাঙামাটির সংরক্ষিত আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ার। মামলার নম্বর ৮১৭/২২। সংবাদ প্রকাশের জেরে এই মামলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গতকাল তাকে গ্রেপ্তার করার পর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন সাংবাদিকদের জানান, ফজলে এলাহীর বিষয়ে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারি পরোয়ানা আসার পর তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতে তোলা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাতটায় রাঙামাটি শহরের এডিসি হিল এলাকার নিজ বাসা থেকে ফজলে এলাহীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে কোতোয়ালি থানায় নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com