বৃহস্পতিবার, ০৮:১০ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

আগৈলঝাড়ায় পর্নোগ্রাফি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৫০ বার পঠিত

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক তরুণীর গোসলের ভিডিও মুঠোফোনে ধারণ করে দুই লাখ টাকা চাঁদা দাবির মামলায় আজ সোমবার এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তার কাজী শাহাদাৎ হোসেন রাজিহার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ নিয়ে মামলায় দুজনকে গ্রেপ্তার করল পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজিহার ইউনিয়নের এক তরুণীর (১৯) গোসলের ভিডিও গোপনে মুঠোফোনে ধারণ করেন কাজী বিফোর। কাজী বিফোর ওই ভিডিও তরুণীকে দেখিয়ে তাঁকে কুপ্রস্তাব দেন। ওই তরুণী প্রস্তাবে রাজি না হওয়ায় বিফোর তাঁর কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় ওই তরুণী রাজিহার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী শাহাদাৎ হোসেন ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কাজী তুষার হোসেনের কাছে বিচার দেন। তাঁরা বিফোরের পক্ষ নিয়ে তরুণীকে উল্টো হুমকি দেন ও প্রমাণ (ভিডিও) নষ্ট করেন। এ ঘটনায় তিনি গত বুধবার রাতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় তরুণী বাদী হয়ে বুধবার রাতে কাজী বিফোরকে (২২) প্রধান আসামি এবং রাজিহার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী শাহাদাৎ হোসেন ও সদস্য কাজী তুষার হোসেনের নাম উল্লেখ করে মামলা করেছেন। ইতিমধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ নিজ বাড়ি থেকে এজাহারনামীয় আরেক আসামি শাহাদাৎ হোসেনকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও রাজিহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার এ বিষয়ে বলেন, তাঁকে (শাহাদাৎ হোসেনকে) আগেই এ বিষয়ে সাবধান করা হয়েছিল। এ ঘটনায় মামলা হয়েছে। এখন আইন তার নিজস্ব গতিতে চলবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com