বুধবার, ০৮:০২ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

পটুয়াখালীতে বি‌য়ের খাবার অনুষ্ঠানে কাঁচা মরিচ না দেওয়ায় সংঘর্ষ, আহত ১৫

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

পটুয়াখালী বাউফ‌ল উপজেলার কনকদিয়া ইউনিয়নে একটি বি‌য়ের অনুষ্ঠানে খাবারের সঙ্গে কাঁচা মরিচ ও সালাদ না দেওয়া‌কে কেন্দ্র ক‌রে বর ও ক‌নে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ১৫ জন আহত হ‌য়ে‌ছে।

আজ বুধবার (৫ জুলাই) কনক‌দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শা‌হিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে ওই ইউনিয়নের কুম্ভখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. জিসান (১০), ম‌তি হাওলাদার (৭০), সা‌লেহা বেগম (৭০), ফি‌রোজ হাওলাদার (১৮), মা‌লেক হাওলাদার (৪০), মো. রফিক মিয়া, মো. মিজান, খা‌লেক হাওলাদার ও মো. হাচিব (৯)।

বাকিদের পরিচয় জানা যায়নি। জানা গেছে, কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামের মো. নিজাম মিয়ার ছেলে মো. মেহেদী হাসা‌নের সঙ্গে একই গ্রামের বকু ফ‌কি‌রের মেয়ের বিয়ে সম্পন্ন হয়। মঙ্গলবার বিকেলে ছেলেপক্ষ বরযাত্রী নি‌য়ে কনের বাড়িতে অনুষ্ঠানে যায়। খাবার টে‌বি‌লে মাছ, মাংস ও পোলাও দেওয়া হলেও কাঁচা মরিচ ও সালাদ ছিল না।

এ সময় ছেলের পক্ষের লোকজন খাবার টেবিলে সালাদ ও কাঁচা মরিচ চান। পরে বিষয়‌টি নি‌য়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকা‌টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নি‌য়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের প্রায় ১৫ জন আহত হন।

এদিকে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

চেয়ারম্যান মো. শা‌হিন হাওলাদার জানান, মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছেন।বগা পুলিশ ফাঁড়ির এসআই মো. সোহেল জানান, মঙ্গলবার বিকেলে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক রাতে জানান, মঙ্গলবার বিকেলে বিয়েবাড়িতে এ ঘটনা ঘটে। কিন্তু এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ নিয়ে আসেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com