বৃহস্পতিবার, ০৭:২৬ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

মোসাদের সঙ্গে আলোচনার কথা নুর স্বীকার করেছে : রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১৪১ বার পঠিত

গণঅধিকার পরিষদের একটি অংশের নেতৃত্বে থাকা ড. রেজা কিবরিয়া বলেছেন, মোসাদের সাথে আলোচনার কথা আমাদের কাছে নুর স্বীকার করেছে। সরকার ও গোয়েন্দা সংস্থার উচিত নুরকে জিজ্ঞাসাবাদ করা। তার বিষয়টি রহস্যজনক। তাকে গ্রেপ্তার করা উচিত।

রোববার (২ জুলাই) গুলশানের নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ড. রেজা কিবরিয়া বলেন, নূর বিশ্বাসঘাতক। তিনি সারা দেশের যুবসমাজের সাথে, দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছে। নুর সরকারের ইন্ধনে অনেক কিছু করে, তাই তার প্রতি অন্যরকম আচরণ করছে সরকার।

তিনি বলেন, সবাই জানে যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে আমাদের সদস্য সচিবের দুবাইতে মিটিং হয়েছে। দুবাই ও শারজাহর মাঝখানে একটি কফি শপে তাদের বৈঠক হয়েছে। গত জুনের ১৮ তারিখে হওয়া মিটিংয়ে আমাদের সামনে এই কথা স্বীকার করেছে নুরুল হক নুর। এছাড়াও দুবাইতে যে গাড়ি চালিয়ে তাকে নিয়ে গেছে সেই আমাকে এই বিষয়ে বলেছে।

বিএনপি ভাঙার কোনো ইচ্ছা বা শক্তি আমার নেই উল্লেখ করে রেজা কিবরিয়া বলেন, আমি চাই বিএনপি একসাথে থাকুক। এটা ভাঙলে আওয়ামী লীগের লাভ, আমি তাদের লাভ চাই না। বরং নুরই বিএনপিকে ভাঙার পাঁয়তারা চালিয়েছিল।

নুরসহ তিনজনের বিরুদ্ধে মামলা করবেন উল্লেখ করে তিনি বলেন, আমাকে পদ থেকে সরানোর জন্য সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী যে ভোট দরকার, তা হয়নি। যার ফলে মিথ্যা স্বাক্ষর দিয়েছে, এটা তার অপরাধ।

উল্লেখ্য, শনিবার দ্বিতীয়বারের মতো রেজা কিবরিয়াকে গণঅধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে অপসারণ করা হয়েছে। এরও আগে নুরুল হক নুরকে অব্যাহতি দেন রেজা কিবরিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com