বুধবার, ০৭:০২ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘দেশে এবার শান্তিপূর্ণভাবে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ঈদের পরদিন ছিনতাইকারীর হাতে এক পুলিশ সদস্য নিহত এবং একজন সাংবাদিক আহতের ঘটনা ছাড়া এবার ঈদে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

আজ রোববার (২ জুলাই) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল নামে। এবার পদ্মা সেতু থাকায় দক্ষিণাঞ্চলে যানজট হয়নি বললেই চলে। অন্য রুটে কিছুটা যানজট হলেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি। ঈদের সময় সারা দেশে স্বাভাবিক অবস্থা ছিল। মানুষ আনন্দে ঈদ উদযাপন করতে পেরেছে।’

ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছিনতাইকারীর সক্রিয়তা প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিষয়টি সম্পর্কে পুলিশ কমিশনার জানেন। এ নিয়ে কাজ চলছে।’

বিএনপির আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনগণ থেকে যারা বিচ্ছিন্ন তারা কীভাবে আন্দোলন করবে? তারা হয়তো বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটাবে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ হতে পারে। ২০১৪ সালের মতো জ্বালাও-পোড়াও করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com