বৃহস্পতিবার, ০৬:২৮ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

কয়লা নিয়ে বন্দরে জাহাজ, দ্রুতই চালু হবে পায়রা বিদ্যুৎকেন্দ্র 

অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১২৯ বার পঠিত

৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে নোঙর করেছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভিআথেনা।

শুক্রবার (২৩ জুন) দুপুরের পর কয়লাবাহী জাহাজটি বন্দরের ইনার এ্যাংকরে নোঙর করেছে বলে নিশ্চিত করেছেন পায়রা বন্দরকর্তৃপক্ষের উপ পরিচালক (ট্রাফিক) মো. আজিজুর রহমান।

গত ১৭ জুন ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে পায়রা বন্দর উদ্দেশ্যে যাত্রা করে জাহাজটি। ১০ মিটার গভীরতারকয়লানাহী জাহাজটি লম্বায় ২০০ মিটার প্রস্থে ৩২ দশমিক ২৬ মিটার। 

বৃহস্পতিবার রাতে জাহাজটি পায়রা বন্দরের ফেয়ার ওয়ে বয়ার কাছাকাছি আসলে রাতেই আউটারের উদ্দেশ্যে যাত্রা করে পায়রাবন্দর কর্তৃপক্ষের হারবার পাইলট ইয়াকুব আলম। শুক্রবার তিনি জাহাজটি নিয়ে পায়রা বন্দরের এসে পৌঁছান।

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, ইন্দোনেশিয়া থেকে কয়লাবোঝাই করে ছাড়ার ১০দিন পর পায়রা বন্দরে পৌঁছেছে জাহাজ এমভি আথেনা। বৃহস্পতিবার রাত ৩টা থেকে জাহাজটি ৪১ হাজার ২০৭ মেট্রিক টনকয়লা নিয়ে পায়রা বন্দরের ইনার চ্যানেলে অবস্থান করছে। কয়লা খালাস করতে আরও দিনের মতো সময় লাগবে।

তিনি আরও বলেন, আগামী ২৫ জুন পুনরায় চালু হচ্ছে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র। তবে প্রথমে একটি ইউনিট চালানো হবে।পরবর্তীতে দ্বিতীয় ইউনিট উৎপাদনে যাবে।

এছাড়া আগামী জুলাই ৩৬ হাজার ৫৭০ মেট্রিকটন কয়লা নিয়ে এম ভি পাভো ব্রেভ নামের আরেকটি জাহাজ আসার কথারয়েছে। 

বন্দর কর্তৃপক্ষের উপ পরিচালক (ট্রাফিক) মো. আজিজুর রহমান জানান, পায়রা বন্দর দেশের গভীর চ্যানেল হলেও ১০ মিটারগভীরতার জাহাজটি সরাসরি তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভিড়তে পারবে না। কারণ  তাপবিদ্যুৎকেন্দ্রের জেটির চ্যানেলেরগভীরতা সাড়ে থেকে মিটার। কারণে লাইটার জাহাজের মাধ্যমে পাঁচ থেকে সাত হাজার মেট্রিক টন কয়লা খালাসের পরজাহাজটি পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল হয়ে তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভেড়ানো হবে। আগামীকাল শনিবার জাহাজ থেকেতাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা খালাস শুরু হতে পারে।  

এর আগে গত জুন কয়লার অভাবে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। আশা করা হচ্ছে খুবদ্রুত বিদ্যুৎ উৎপাদন শুরু করবে বিদ্যুৎকেন্দ্রটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com