শনিবার, ০১:২৭ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

বিএনপির লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

বিএনপির লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখানে বিএনপিকে ক্ষমতায় নিতে চাই এটি মুখ্য নয়, মুখ্য হচ্ছে মানুষের অধিকারকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বিএনপি মিডিয়া সেল’-এর ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় গণমাধ্যমের ওপর সরকারের হস্তক্ষেপ, সাইবার সিকিউরিটি মামলা, রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা-মামলা এবং সরকারের বিভিন্ন অত্যাচার ও নির্যাতনের তথ্যচিত্র প্রকাশ করা হয়।

সরকার ফের যেনতেন একটি নির্বাচন করার পাঁয়তারা করছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে জনগণ কখনো ভোট দিতে পারেনি, এবারও পারবে না। এ কারণেই আমরা বারবার নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবি করছি।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে যে চেতনা ও আশা নিয়ে যুদ্ধ করেছিলাম, সেখানে মুক্ত গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু বর্তমান শাসকগোষ্ঠী জোর করে ক্ষমতায় আসার পর বেশ কয়েকটা গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে।

সরকারের দুঃশাসনের বিরুদ্ধে যে মিডিয়া কথা বলছে তাদেরই টুঁটি চেপে ধরা হচ্ছে দাবি করে তিনি বলেন, সত্য কথা বলার জন্য, সরকারবিরোধী মত প্রকাশ করায় অনেকে আজ চাকরিচ্যুত হয়ে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপির ৬শ নেতাকর্মীকে গুম ও হত্যা করাসহ ৪০ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

সরকার ১০ বছর ধরে বিভিন্ন কায়দায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, এ অবস্থা থেকে জনগণকে মুক্তি দিতে আমরা সংগ্রাম করে যাচ্ছি। রাষ্ট্রীয় সংস্কারের ২৭ দফা ঘোষণা করেছি। সরকারবিরোধী দলগুলো নিয়ে নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে যুগপৎ আন্দোলনে রাজপথে আছি। দেশে গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত বিএনপির জোরদার আন্দোলন চলবে।

মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বলেন, বিএনপির চলমান গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই মিডিয়া সেল তৈরি করা হয়েছিল। এ মিডিয়া সেল কেবল প্রচার-প্রচারণার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায় না। মিডিয়া সেল প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও চেয়ারপারসনের স্বপ্নের বাংলাদেশ গড়তে অঙ্গীকারাবদ্ধ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমির খসরু চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা আহমেদ আযম খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com