শুক্রবার, ০৫:৫০ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

বরিশাল বিশ্ববিদ্যালয় হলের শৌচাগার থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করলেন শিক্ষার্থীরা

সময়ের কন্ঠধ্বনি ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১২৭ বার পঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের একটি শৌচাগার থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার ভোরে উদ্ধার করা দা, কাঁচি, জিআই পাইপ, স্টাম্পসহ কিছু দেশীয় অস্ত্র হল কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন তাঁরা।

এর আগে ৩ জুন বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের কয়েকটি কক্ষ থেকে বিপুলসংখ্যক জিআই পাইপ, রড, ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে হল কর্তৃপক্ষ। হলের আবাসিক শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে হল থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ আরিফ হোসেন  বলেন, হলের একটি শৌচাগারের ফলস ছাদ থেকে কিছু অস্ত্র উদ্ধার করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী আশিকুল ইসলাম বলেন, আজ ভোররাতে ঘুম থেকে উঠে তিনি শৌচাগারের দিকে যান। সেখানে হট্টগোল শুনতে পান। পরে অন্য শিক্ষার্থীরা উপস্থিত হয়ে একটি শৌচাগারের ওপরে কয়েকটি দা, কাঁচি, জিআই পাইপ, স্টাম্পসহ কিছু দেশীয় অস্ত্র দেখতে পান। এসব অস্ত্র দায়িত্বরত নৈশপ্রহরীর কাছে জমা দেওয়া হয় এবং হল প্রাধ্যক্ষকে মুঠোফোনে বিষয়টি জানানো হয়।

শিক্ষার্থীরা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ে কমিটি না থাকলেও ছাত্রলীগের একাধিক পক্ষ ক্যাম্পাসে সক্রিয় রয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে এসব পক্ষ প্রায়ই সংঘাতে জড়াচ্ছে। এর মধ্যে একটি পক্ষ বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের কয়েকটি কক্ষে দেশীয় অস্ত্র মজুত করে, যা ৩ জুন অভিযান চালিয়ে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। চলতি বছরের পাঁচ মাসে বিশ্ববিদ্যালয়ে অন্তত তিনটি বড় ধরনের সংঘাতের ঘটনা ঘটে। ৩ জুন অস্ত্র উদ্ধারের পর আবারও সংঘাতের আশঙ্কা দেখা দেয়। এর পর থেকে সাধারণ শিক্ষার্থী, বিশেষ করে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। এই আতঙ্কের মধ্যেই বঙ্গবন্ধু হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় ওই হলের শিক্ষার্থীরাও আতঙ্কে আছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. খোরশেদ আলম  বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখতে হল কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। হলের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কাজে কেউ জড়িত থাকলে তাঁদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। হলের সিসিটিভি ফুটেজ দেখে কারা এসব অস্ত্র মজুত করেছেন, তা শনাক্ত করার চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com