শুক্রবার, ০৫:৪৮ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

সাংবাদিক গোলাম রব্বানির পরিবারের পাশে বিএনপি প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২৭৪ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জামালপুরে সম্প্রতি আওয়ামী সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানির পরিবারের সঙ্গে দেখা করেছে বিএনপির কেন্দ্রীয় একটি প্রতিনিধিদল।

রোববার, জুন ১৮, ২০২৩, দুপুর সাড়ে ১২টার দিকে গোলাম রব্বানির গ্রামের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোমের চরে যায় প্রতিনিধিদলটি।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। তাঁর সঙ্গে ছিলেন জামালপুর-১ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুনসহ বিএনপির নেতাকর্মীরা।

এ সময় জহির উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘যারা স্বাধীন সাংবাদিকতাকে ভয় পায়, যারা সত্যকে ভয় পায়, যারা গণতন্ত্রের কণ্ঠস্বরকে হত্যা করতে চায়, তারাই গোলাম রব্বানি নাদিমকে হত্যা করেছে। এই হত্যাকারীরা যে দল করে, তাদেরই হত্যার দায় নিতে হবে। এরপর বকশীগঞ্জ উপজেলায় বিক্ষোভ সমাবেশে যোগ দেন জহির উদ্দিন স্বপনসহ নেতৃবৃন্দ।

এর আগে বিএনপি নেতা–কর্মীরা গোলাম রব্বানির কবর জিয়ারত করেন। বিএনপির পক্ষ থেকে রব্বানির পরিবারকে আর্থিক সহযোগিতার দায়িত্ব গ্রহণ করেন বিএনপি নেতা এম রশিদুজ্জামান মিল্লাত।

প্রতিনিধি দল জানায়, পরিবারের সম্মতি সাপেক্ষে গোলাম রব্বানির হত্যা মামলা পরিচালনার ব্যয় বহন করবে বিএনপি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com