শুক্রবার, ০৭:১০ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

বরিশাল নগরীতে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

বরিশাল নগরীর হাটখোলা এলাকায় ঘনবসতিপূর্ণ গগণগলিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি বসতঘর পুড়ে গেছে এবং দমকলের পানিতে আরও বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (১৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব নয় বলে জানিয়েছেন বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আব্বাস উদ্দিন।

বরিশাল সদর ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম থেকে জানানো হয়েছে, ‘রাত ৮টা ৩৫ মিনিটে গগণগলিতে অগ্নিকাণ্ডের খবর পান তারা। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী গগণগলির বাসিন্দা রাজিব জানান, ‘হঠাৎ করেই আগুন আগুন বলে চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যাই। যেখানে আগুন লেগেছে সেটা ঘনবসতিপূর্ণ এলাকা। যে কারণে মুহূর্তের মধ্যেই আগুন এক ঘর থেকে অপর ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাবার আগেই আগুনে অনেক ঘর পুড়ে যায়।

বরিশাল সদর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আব্বাস উদ্দিন বলেন, ‘আগুনে চারটি বসতঘর একেবারে পুড়ে গেছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণের সময় দমকলের পানিতে আর বেশ কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com