বৃহস্পতিবার, ০৩:৫০ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বরিশালে চরমোনাই পীরের নেতৃত্বে বিক্ষোভ, সিইসির পদত্যাগ দাবি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১২৯ বার পঠিত

বরিশাল সিটি নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় চরমোনাই পীরের নেতৃত্বে বরিশালে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন।

শুক্রবার (১৬ জুন) বিকাল ৩টার দিকে নগরীর সদর রোডে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, জুমার নামাজের পর পরই বিক্ষোভ কর্মসূচিতে আসতে শুরু করে দলটির নেতা-কর্মীরা। বিভিন্ন এলাকা থেকে সভাবেশস্থলে জড়ো হওয়া নেতা-কর্মীদের সিইসি’র কুশপুত্তলিকা ও কফিন নিয়ে আসতে দেখা গেছে। একপর্যায়ে নগরীর টাউন হলের সামনের সড়কে মিনি ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি সেখানে বক্তব্য দিতে শুরু করেন নেতারা।

বিকাল ৪টার দিকে মঞ্চে ওঠেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম। এ সময় বক্তারা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগসহ ফয়জুল করীমের ওপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com