বৃহস্পতিবার, ০৩:৪৯ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : ইসলামী আন্দোলন

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৩১ বার পঠিত

বরিশালে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় তারা নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবি করেন।

আজ শুক্রবার (১৬ জুন) জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এ সমাবেশ শুরু হয়। দলটির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন স্তরের নেতারা এতে উপস্থিত ছিলেন।

এ সময় দলটির নেতারা সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, মুফতি সৈয়দ ফয়জুল করীমের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগের লোকজন রক্ত ঝরিয়েছে। যত দিন এ সরকারের পতন না হবে, প্রয়োজনে তত দিন আন্দোলন চালিয়ে যাব।

এদিন জুমার নামাজের আগে থেকে বায়তুল মোকাররম এলাকায় ইসলামী দলটির নেতাকর্মীরা আসতে শুরু করেন। নামাজের পরপরই নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে যায় বায়তুল মোকাররম এলাকা।

তাদের কর্মসূচিকে কেন্দ্র করে শক্ত অবস্থানে দেখা যায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে।
গত সোমবার (১২ জুন) দুপুরে বরিশাল সিটি নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে হাজেরা খাতুন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com