বৃহস্পতিবার, ০৩:৫০ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ঈদের সাত দিন আগে ভারী যানবাহন চলাচল বন্ধ : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

ঈদের আগে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের নির্দেশ দিয়েছেন জানিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঈদের সাত দিন আগে থেকে ট্রাক, লরিসহ ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে।’

আজ বৃহস্পতিবার (১৫ জুন) রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে ঈদযাত্রা নিয়ে প্রস্তুতিমূলক সভায় মন্ত্রী এ কথা বলেন।

সভা শেষে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, ‘গত রমজানে ভালো ঈদযাত্রা হয়েছে। সমন্বয় ভালো ছিল। কিন্তু কোরবানির ঈদ চ্যালেঞ্জিং। এজন্য নজরদারি বাড়াতে হবে। ঈদের আগে দুর্ঘটনা কমলেও, ফিরতি যাত্রায় বেশি। কারণ নজরদারি কম। বিষয়টি খেয়াল রাখা দরকার।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘রোজায় বৃষ্টির বিড়ম্বনা ছিল না। তবে, এবারের ঈদে পশুবাহী গাড়ি, ফিটনেসবিহীন গাড়িতে পশু বহন, কোরবানির হাট, এসব চ্যালেঞ্জ রয়েছে। বৃষ্টি হলে গাড়ির গতি কমে যায়। সড়কে গর্ত হবে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে, না হলে যানজট হবে।’

মন্ত্রী বলেন, ‘হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ দরকার। মহাসড়কের পাশে পশুরহাট বসানোর প্রবণতা কমেছে। বিশেষ নজর দিতে হবে গাজীপুরে বিআরটি প্রকল্পে, যেটি আমাদের গলার কাটা। এক পশলা বৃষ্টিতে সমস্যা হয়, এমনিতেই দুর্ভোগের কারণ। পোশাক শ্রমিকদের ছুটির ক্ষেত্রে গার্মেন্টসে সমন্বয় করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘সড়কের ছুটি বন্ধ করব না। কিন্তু অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। বগুড়া পর্যন্ত ঝুঁকি আছে, পাঁচদিন আগে বন্ধ করতে হবে সড়কের কাজ। ট্রাক-কাভার্ড ভ্যান ঈদের আগে তিনদিন বন্ধ থাকবে। ঈদের আগে পরে সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন। মোটরসাইকেল রঙ সাইডে চলায় যানজটের কারণ। এখানে কোনো আপস করা যাবে না। বিআরটি প্রকল্পের চার কিলোমিটার অংশ ঈদের আগে চালু করা হবে।’

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com