বৃহস্পতিবার, ০৩:৫০ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

মামলা করেনি ইসলামী আন্দোলন, হামলার ঘটনায় এক যুবক আটক

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় স্বপন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১২ জুন) ২২নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

যদিও এ ঘটনায় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কোনো লিখত অভিযোগ দেওয়া হয়নি। মঙ্গলবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

এরপরে আর কোন সম্পূরক তথ্য তার কাছে নেই বলে জানান এই কর্মকর্তা।

হামলার ঘটনায় আইনি কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা এ বিষয়ে যোগাযোগ করা হলে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। যদিও সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সংবাদ সম্মেলন করে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা দেন।

উল্লেখ্য, ১২ জুন দুপুর সাড়ে ১২টার দিকে ভোটকেন্দ্র পরিদর্শনকালে হাতপাখা প্রতীকের প্রার্থী ফয়জুল করিমের ওপর নৌকার কর্মীরা ৮৭ নম্বর কেন্দ্রে হামলা চালায়। আহত প্রার্থী ফয়জুল করিম রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ কমিশনার কার্যালয়ে গিয়ে অভিযোগ দেন। নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরাজিত হন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com