বৃহস্পতিবার, ০৩:৫৬ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বরিশালে বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত রূপনের বিরুদ্ধে বিক্ষোভ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

বরিশালে বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত ও বিসিসি নির্বাচনে পরাজিত স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রূপনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। সিটি নির্বাচনের প্রাক্কালে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষাবলম্বন করার অভিযোগ তোলার প্রতিবাদে এই বিক্ষোভ করেন তারা।

বুধবার দুপুর ১২টায় নগরীর সদর রোড বিএনপি কার্যালয় চত্বরে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা ছাত্রদলের সহসভাপতি সবুজ আকনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুশফিকুল হাসান মাসুম, জেলা (দক্ষিণ) যুবদলের সহ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম কিরন, সহ সাংগঠনিক সম্পাদক সাকলাইন মোস্তাক ও মহানগর ছাত্রদলের সহসভাপতি আবদুল কাদের লিয়নসহ অন্যান্যরা।
বক্তারা সিটি নির্বাচনের প্রাক্কালে বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের বিরুদ্ধে রূপনের অপপ্রচারের তীব্র প্রতিবাদে এবং ধিক্কার জানান। বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত রূপনকে বরিশালে অবাঞ্চিত ঘোষণা করেন তারা। সমাবেশ শেষে রূপনের একটি কুশপুত্তলিকা দাহ করেন নেতাকর্মীরা।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com