বৃহস্পতিবার, ০৩:৫৬ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বরিশাল সিটি নির্বাচনে অনিয়ম তদন্তে ইসির নির্দেশ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১৪৮ বার পঠিত
Barishal City Corporation fair election

সদ্য অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যেসব অনিয়ম বা নির্বাচন আচরণবিধি বহির্ভূত ঘটনা ঘটেছে, তার যথাযথ তদন্ত করে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থাগ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সরেজমিন তদন্ত করে আগামী ১৪ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যবস্থা গ্রহণের পর গৃহীত ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন দাখিলের জন্য বরিশাল মগহানগর পুলিশ কমিশনার নির্দেশনা প্রদান করেছে ইসি। আজ মঙ্গলবার ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কতিপয় অনিয়মের কথা প্রচার হয়েছে। একাধিক মিডিয়ায় যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা হচ্ছে, বরিশাল সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমের ওপর হামলা, বরিশালে হাত পাখার মেয়র প্রার্থী আহত, লাঠি নিয়ে বিক্ষোভ, বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চ হাফিজিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে বুথে ঢুকে ভোটারকে নির্দেশনা দিয়েছেন নৌকার এজেন্ট। এই সময় প্রিজাইডিং কর্মকর্তাকে হুমকি দেওয়া হয়েছে মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সব বিষয়ে সরেজমিন তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গৃহীত ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন দাখিলের জন্য বরিশাল মগহানগর পুলিশ কমিশনারকে নির্দেশনা প্রদান করেছেন নির্বাচন কমিশন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বরিশোলের জেলা প্রশাসক এবং এই সিটির রিটার্নিং অফিসারকে ওসব বিষয় সরেজমিন তদন্ত করে আগামী ১৪ জুন তারিখের মধ্যে সবাইকে নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com