সোমবার, ০৭:০১ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বরিশাল সিটি নির্বাচনে ফল প্রত্যাখ্যান হাতপাখা প্রার্থীর

অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১১০ বার পঠিত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ফল প্রত্যাখ্যান করেছেন হাতপাখার প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। 

সোমবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর চাঁদমারী এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনী ফল প্রত্যাখ্যান ঘোষণা করছি। এ সময় হাতপাখার প্রার্থীসহ তাদের নির্বাচন সংশ্লিষ্ট কর্মীরা উপস্থিত ছিলেন।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম ও জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু ছাড়াও স্বতন্ত্র প্রার্থী আছেন ঘড়ি প্রতীকের মো. কামরুল আহসান রুপন, হাতি প্রতীকের আসাদুজ্জামান ও হরিণ প্রতীকের আলী হোসেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com