রবিবার, ১২:৪৭ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটে ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষ ‘ছেলে আর আমার বুকে আসবে না’

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২৭০ বার পঠিত

সিলেটের নাজিরবাজার এলাকায় ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষের ঘটনায় নির্মাণশ্রমিক সৌরভ আহমদ নিহত হয়েছেন। ছেলেকে হারিয়ে বার বার মুর্ছা যাচ্ছেন নিহতের বাবা সিরাজ নূর। এ সময় কান্না করতে করতে বলছেন, ‘ছেলে আর আমার বুকে আসবে না। চিরকালের জন্য সে হারিয়ে গেছে। এখন কাকে নিয়ে বাঁচবো।’

বুধবার (৭ জুন) সকালে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের পাশে বসে কাঁদছেন তিনি। এর আগে একই দিন ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকার কুতুবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন।

নিহত সৌরভ (২৩) সুনামগঞ্জ জেলার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

নিহত সৌরভের বাবা সিরাজ মিয়া জানান, আমার ছেলে বুধবার ভোরে কাজে যাবে বলে মঙ্গলবার (৬ জুন) রাতে খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আমি যদি জানতে পারতাম, আমার ছেলে আর আমার কাছে ফিরে আসবে না তাহলে তাকে আর কাজে যেতে দিতাম না।

সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সফিকুল ইসলাম ভূঁইয়া জানান, নির্মাণশ্রমিক বহনকারী পিকআপভ্যানটি ওসমানীনগরের উদ্দেশ্যে যাচ্ছিল। বুধবার ভোরে নাজিরবাজার এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সিলেটগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পিকআপভ্যানটি সড়কের পাশে পড়ে যায় ও বড় ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ১১ জন নিহত হন। এ সময় কয়েকজনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও তিনজন মারা যান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com