শনিবার, ১২:২৮ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

রাজধানীতে বিএনপির হারিকেন মিছিল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

তীব্র গরমের সঙ্গে সঙ্গে দেশে বেড়েছে লোডশেডিংও। দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতের দুর্নীতির প্রতিবাদে রাজধানীতে হারিকেন নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

আজ মঙ্গলবার(৬ মে) রাত ৮ টার দিকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনে গিয়ে শেষ হয় এটি। পরে, সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয় মিছিলটি। এর নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মিছিলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুল কবির, যুবদলের সহসাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ঢাকা কলেজের সভাপতি শাহিনুর রহমান শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com